
মোনায়েম মন্ডল গাইবান্ধা থেকে :
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নস্থ কামারজানী বন্দরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৪’শ বস্তা ইউরিয়া সার উদ্ধার।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উল্লেখিত কামারজানির কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সির গুদামে উল্লেখিত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তা রাকিবুল আলম।
সুত্র জানায়, অবৈধভাবে গুদামজাত কৃত সার শান্তিপূর্ণ ভাবে উদ্ধার করার পর জিজ্ঞাসাবাদ চলছিল। জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্যবসায়ী সানোয়ার মুন্সির ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল দুস্কৃতকারী প্রকৃতির লোক কৃষি কর্মকর্তা ও সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।
সুত্র জানায়, হামলায় কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও স্থানীয় দুই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গাইবান্ধা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক সহ সচেতন মহল।