নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটপ্রাম সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১বিজিবি) এর অভিযানে ভারতীয় কসমেটিক ও জিরা আটক করেন ৫১ বিজিবি সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং আনুমানিক সকাল ৭টার সময় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ কলসিমূখ বিওপির একটি টহলদল সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ আকন্দের নেতৃত্বে মেইন পিলার ৮০৭ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের বহন করা মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকস ও মসলা জাতীয় পণ্য জব্দ করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।