
নাহিদ পোরশা নওগাঁ প্রতনিধিঃ
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ উত্তর ধলডাংগা এবং নারায়ণপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের পিলার ৯৮৮ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লীতলা নামক স্থান হতে ভারতীয় গরু ৮ টি ও ৯৭৬ পিস কসমেটিকস মালিক বিহীন অবস্থায় আটক করেন।সোমবার সকাল ৬ টার সময়। লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি

অধিনায়ক বলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।