নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কালাইবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে শাকিল (২০) ও তহুরুল ইসলামের স্ত্রী বেবী খাতুন (৩৩)। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের দিক নির্দেশনায় তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় কালাইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় অপর একজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ তলাশি চালিয়ে তহুরুলের বাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তাদের নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ-৪ লক্ষ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো জানান, মাদক জব্দকৃত ট্যাবলেট গুলির অনুমানিক মূল্য ১১ লক্ষ ৬১ হাজার টাকা।
আটকৃতদের রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক সিন্ডিকেটের এই চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাপ্লাই করে। এই সিন্ডিকেটদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান।