
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মধ্যরাত ০১৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যগুলো জব্দ করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-১৯,৬০০/- (উনিশ হাজার ছয়শত) টাকা। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

৩। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।