সরিষাবাড়ি ( জামালপুর) প্রতিনিধি :
সরিষাবাড়ীতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভাটারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলা শাখার প্যাডে দেওয়া এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে মো. আবু বকর সিদ্দিক শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।