ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
অবিভক্ত ফুলপুর-তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন মতি’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে এক স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন এবং যুবদল নেতা এ কে এম আরিফুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম আব্দুল মতিন মতি’র রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।