নিজস্ব প্রতিবেদক, ফুলপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর সম্মানিত চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ফুলপুর উপজেলা পরিষদে আগমন করেছেন। তাঁর এই আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ফুলপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়কালে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।