1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আলোচনা করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। অদ্য ৬ জুলাই ২০২৬ ইং সোমবার বিকেলে শিবপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করার পর উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তর এর

 

কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যগণ। আলোচনা শেষে ক্ষুদ্রঋণ এর চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুভর্তি পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামের দুইজন ও বাড়ৈআলগী গ্রামের একজন সহ মোট ৩ জন গরু ব্যবসায়ী এবং ৮ টি গরু নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট