আবু হানিফ(হীরা )স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল বাদশা (৪০)কে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।শুক্রবার ভোরে উপজেলার পলাশটলী এলাকা তাকে আটক করা হয়।আটকৃত রুবেল বাদশা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকার শামসুদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।