1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে আলোচনা শুধু সভা সমাবেশে, বাস্তবতা তার উল্টো দেধারচে চলছে ব্যবসা নেই কোন কার্যকর প্রতিকার নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার আবেগঘন পরিবেশে ফুলপুরের নতুন ইউএনও সাধনা ত্রিপুরাকে বরণ ও বিদায়ী ইউএনওকে বিদায় সংবর্ধনা তোমার প্রতিশ্রুতি – আল আমিন মিলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের কেন এতো অনিহা। কোচিং সেন্টারগুলোর দিকে দৌড় ঝাপ রমরমা কোচিং বাণিজ্য রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নরসিংদীর মাধবদী হাটে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত পেশাদারী রাজনীতিতে বিপন্ন দক্ষিণ এশিয়ার মানবতা – আল আমিন মিলু প্রতিটি ক্ষেত্রেই সীমাহীন অনিয়ম দুর্নীতি এর শেষ কোথায়??

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি :

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।
এতে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার এলএমসি সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ দুদু, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং বকশীগঞ্জ শাখার মাঠ কর্মকর্তা অতুল ম্রং।
অনুষ্ঠানে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা, নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও পুনরুদ্ধার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তাদের ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার ঘটনাগুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।
ক্যাম্পেইনটি আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা কমিটি ও টিডব্লিউএ বকশীগঞ্জ,শ্রীবরদী ও ঝিনাইগাতি শাখা। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।
অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় তাদের অবস্থান, দাবি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট