রবিউল হক বাবুঃ- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা'র জানাজার নামাজ ফুলপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ সদর ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার

হোসেন তালুকদার সহ ময়মনসিংহ উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল,কৃষক দল ফুলপুর উপজেলা বিএনপি ও বিরোধী দলীয় নেতৃবৃন্দ সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।